[ রাজধানী ]
বিস্কুট কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ- ফাইল ফটো
রাজধানীর কদমতলীতে বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল হক নামে ঐ শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নিহতের সহকর্মী আজহার বলেন, মোজাম্মেল আগে আমাদের এখানে কাজ করতো। পরে কুইন বেকারি নামে অন্য একটি কোম্পানিতে চাকরি নেয়। আজ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। হঠাৎ কারখানায় থাকা ইলেকট্রিক মাইক্রোওভেন বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঐ শ্রমিকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!