ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে টিকিট কালোবাজারি: আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ২৪ নভেম্বর ২০২২
রাজধানীতে টিকিট কালোবাজারি: আটক ২
ছবি: সংগৃহীত

ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে টিকেট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বুধবার রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. ইলিয়াস (৫৯) ও নিজাম উদ্দিনকে (৩৫) আটক করে।

আটকদের কাছ থেকে দুটি টিকেট, ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ১০ হাজার ৯০০ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!