[ দেশজুড়ে ]
টিকিট কালোবাজারি: ৫ কর্মকর্তাকে বদলি, স্টেশন মাস্টারকে শোকজ
খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার- ফাইল ছবি
রেলওয়ের নিয়ম ভঙ্গ করে পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নামে জিডি করায় খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে টিকিট কালোবাজাড়িতে জড়িত সেই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাকশী মো. শাহেদুল ইসলাম এ আদেশ দেন।
তিনি বলেন, স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার রেলওয়ে প্রশাসনকে না জানিয়ে জিডি করেছেন যেটা নিয়ম ভঙ্গের শামিল। এ কারণে তাকে শোকজ করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে মানিক চন্দ্রকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তিনি যে অভিযোগ করেছেন তা আমরা তদন্ত করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিভিন্ন স্টেশনে বদলির অর্ডার করেছি।
.png)
এর আগে, ১৬ মে খুলনা মানিক চন্দ্র সরকার ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ এনে দুইজন সহকারী স্টেশন মাস্টারসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নামে থানায় জিডি করেন। যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা হলেন- টিএক্সআর বায়তুল ইসলাম, আইডব্লিউ অফিসের মো. জাফর মিয়া, তোতা মিয়া, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদ ও সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!