[ দেশজুড়ে ]
সাবেক কাউন্সিলর এখন টিকিট কালোবাজারি
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মোহাম্মদ ফজল ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িয়ে পড়েছেন। এ অপরাধে তাকেসহ দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দেন মেলান্দহের ইউএনও তামীম আল ইয়ামীন। অর্থদণ্ডিতরা হলেন- মেলান্দহ পৌরসভার সাবেক কমিশনার নূর মোহাম্মদ ফজল ও আব্দুস সালামের ছেলে নজরুল ইসলাম।
র্যাব-১৪ এর জামালপুর কোম্পানির এসআই মাহবুবুর রহমান জানান, কোম্পানির কমান্ডার এসপি তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে মেলান্দহের শাহাদতপুরে অভিযান চালিয়ে সাবেক কমিশনার নূর মোহাম্মদ ফজল ও নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিটের তিনটি টিকিট উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অপরাধ স্বীকার করে। এতে আদালতের বিচারক ইউএন তামীম আল ইয়ামীন তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!