ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে টিকিট কালোবাজারি, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:৪০, ৩১ জানুয়ারি ২০২২
ইসলামপুরে টিকিট কালোবাজারি, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ইসলামপুরে টিকিট কালোবাজারির দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযানে চালিয়ে বিল্টু দর্জি নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বিল্টু ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।

সোমবার (৩১ জানুয়ারি)  সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ঐ টিকিট কালোবাজারিকে আটক করা হয়। পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলামসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!