[ দেশজুড়ে ]
৬ মাদক ব্যবসায়ী ও টিকিট কালোবাজারির কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মোড়াইলে শনিবার রাতে অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ী ও টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাব।
এ সময় বিপুল পরিমাণ মাদক ও ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. হাকিম, মো. ইয়ামিন, সুমন মিয়া, কামরুল মিয়া, হেলাল উদ্দিন হেলু, সাব্বির হোসেন।
.png)
র্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌড়াইল কবরস্থানের পাশের একটি ভবনে অভিযান চালানো হয়। ওই সময় জুয়া খেলা ও মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৫টি ট্রেনের টিকিট, বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, আটকদের তিনজনকে এক বছর ও বাকিদের দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!