ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৭ মার্চ ২০২২
ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ১
আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিটসহ শরীফ আহমেদ নামের এক চিহ্নিত টিকিট কালোবাজারি আটক ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিটসহ শরীফ আহমেদ নামের এক চিহ্নিত টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী । 

সোমবার সকালে রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। আটক শরীফ পৌরশহরের রাধানগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা চৌকির সহকারী- পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শরীফ দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত। মঙ্গলবার সকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২০টি আসনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। এ ঘটনায় শরীফের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!