ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ১ ডিসেম্বর ২০২২
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৮ বছর। 

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে রাজারবাগ মোড়ে কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। গভীর রাত হওয়ায় কোনো গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটিও কেউ দেখেনি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!