ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঋণের টাকা শোধ না দিতে পেরে নারীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ৪ ডিসেম্বর ২০২২
ঋণের টাকা শোধ না দিতে পেরে নারীর ‘আত্মহত্যা’
ছবি প্রতীকী

রাজধানীর চকবাজার হোসেনি দালান এলাকায় শ্যামলী ইকবাল (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন বলছে, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মৃত শ্যামলীর স্বামী ইকবাল বলেন, আমি এপেক্স কোম্পানিতে চাকরি করি। আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো আমি অফিসে চলে যাই। আমার ছেলে মেয়ে বাইরে থেকে এসে দেখে দরজা বন্ধ। পরে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

Advertisement

তিনি আরো বলেন, সে বিভিন্ন সমিতি করতো। বিভিন্ন সময় সমিতি থেকে লোন নিয়ে সেই লোন শোধ করতে পারেনি। এজন্য সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার এসআই রুবেল খান বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের টাকা শোধ করতে না পারায় মানসিক চাপে এই ঘটনা ঘটে থাকতে পারে। 

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!