গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই, হাসপাতালের বাগান গেটের বাইরের ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে ঐ নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
এসআই আরো জানান, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে ঐ নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে ধারণা করা হচ্ছে— অসুস্থ অবস্থায় মারা গেছেন ঐ নারী। সিআইডি ক্রাইমসিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঐ নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।