মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় এ কথা জানান তিনি।
মেয়র আতিক বলেন, রাজধানীজুড়ে রাস্তার পাশে বাস কাউন্টার দেখা যায়। বাস মালিক সমিতিকে জানানো হয়েছে আগামী বছরের এপ্রিল থেকে সব বাসের কাউন্টার নির্দিষ্ট টার্মিনালেই রাখতে হবে। এজন্য ঢাকা উত্তরের তিনটি ও ঢাকা দক্ষিণের দুটি বাস টার্মিনাল যত দ্রুত সম্ভব চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব টার্মিনালের ডিজাইন প্রস্তুত আছে। এটি পর্যালোচনার পর ডিপিরি মাধ্যমে কার্যকর করা হবে।
.png)
তিনি আরো বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। যা আগামী বছরের এপ্রিল থেকে চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাস রুট রেশনালাইজেশন কমিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে মহাখালী ও গাবতলী টার্মিনালও সংস্কার করা হচ্ছে।
মেয়র আতিক বলেন, আন্তঃজেলা ও আন্তঃশহরের বাসগুলো ঢাকায় যেখানে সেখানে থাকে। বর্তমানে একটি সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে, যেন এসব বাসগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনা যায়। গ্রাম ভাটুরিয়া, হেমায়েতপুর আর ঘাটারচর, কাঁচপুর আর বাঘাইলে নতুন টার্মিনাল হবে। ঘাটারচরে আন্তঃশহরে চলাচলকারী বাস আর বাকি টার্মিনালগুলোতে আন্তঃজেলায় চলাচলকারী বাস পার্ক করা যাবে। এছাড়া সায়েদাবাদ, গাবতলী আর মহাখালীতেও শুধুমাত্র ঢাকা শহরে চলাচলকারী বাস থাকবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিসহ অন্যান্য অংশীদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।