[ রাজধানী ]
টিএসসি রূপ নিয়েছে আর্জেন্টিনায়
টিএসসি চত্বর
কোপা আমেরিকা, ফিনালিসিমার পর এবার মেসি-মার্টিনেজ ম্যাজিকে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর টিএসসিতে উৎসবে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর তাতে ঢাবির এই প্রাণকেন্দ্র যেন এক টুকরো আর্জেন্টিনায় রূপ নিয়েছে।
খেলার শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে। প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটে পড়েছে টিএসসি। এছাড়া ঢাবির হলে হলেও এ উল্লাস দেখা যায়।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচের পর ঢাবি ক্যাম্পাসে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসময় আর্জেন্টিনার সমর্থকরা মেসি-আর্জেন্টিনা স্লোগান দিতে থাকেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!