ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০১, ২৩ ডিসেম্বর ২০২২
রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মুনিয়া (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঐ তরুণীর স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুনিয়ার বাবা নাসির বলেন, মুনিয়ার দুই বছর হলো বিয়ে হয়েছে। তার ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আজ সকালে আমি মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছি। 

পরে খবর পেলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুনিয়ার স্বামী দ্বীন মোহাম্মদের দাবি মুনিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার কথাবার্তা আয় আমাদের কাছে সন্দেহজনক হওয়ায় আমরা পুলিশ ক্যাম্পে আটক করে রেখেছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!