ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু, বড় ভাই গ্রেফতার  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯, ১৭ নভেম্বর ২০২২
স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু, বড় ভাই গ্রেফতার  
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোহাম্মদ হোসাইন রাব্বি নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রাব্বি উপজেলার সিরাজপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ন কবিরের ছেলে এবং একই এলাকার আরপি আরডি একাডেমী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।  

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাদেকুর রহমান। 

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় রাব্বি উপজেলার কামলার পোল এলাকায় বাবার পাইপ দোকানে যায়। সেখানে থেকে  ঘণ্টা দুয়েক থাকার পর বাড়িতে চলে আসে। এরপর ঘরে এসে ডয়িং রুমের খাটের ওপর অজ্ঞান হয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

তবে স্থানীয়দের অভিযোগ, রাতে বাইরে দীর্ঘ সময় আড্ডার পর ঘরে ফেরায় বড় ভাই আজাদ রাব্বিকে চড় দেন। এতেই স্ট্রোক করে মারা যায় সে। 

ওসি আরো বলেন, রাত ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। নিহতের বড় ভাইকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পুষ্প বরণ চাকমা জানান, নিহত শিক্ষার্থীর কপালের বাম পাশে একটু কাটা দাগ রয়েছে।    

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!