ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩, ২৮ ডিসেম্বর ২০২২
রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার
শবনম শারমিন। ছবি- সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

Advertisement

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ঐ বাসাটি তারা ভাড়া নেন। তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম। 

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!