পুলিশ জানিয়েছে, সোমবার রাতে পানামপিলি নগরের কাছে ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর এনডিটিভির।
এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যরা গত দুদিন প্রযোজকের কোনো খোঁজ না পাওয়ায় তারা বাসিন্দা সমিতির সঙ্গে যোগাযোগ করেন। পরে সমিতির সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়।
.png)
পুলিশ জানায়, আমাদের সন্ধ্যার দিকে জানানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, তাদের খবর দেওয়ার ২৪ ঘণ্টা আগেই প্রযোজকের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক জেসন জোসেফ। কুঞ্চাকো বোবন অভিনীত ‘জমনপ্যারি’ ও ‘লাভা কুশা’সহ কয়েকটি সিনেমা তিনি নির্মাণ করেছেন।