ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ২৯ নভেম্বর ২০২২
রাজধানীতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাড়ির নিচতলা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- স্বামী রবিউল (২৫) ও তার স্ত্রী বর্না (২০)।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।

Advertisement

ওসি আরো বলেন, কাজলায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ির নিচতলায় ভাড়া থাকতো তারা। সেই বাসায় ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!