মৃত রানী মজুমদার (২৮) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সঞ্চয় মজুমদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রানী মজুমদারের স্বামী সকালে বাজার করতে যান। সেখান থেকে বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন স্ত্রী রানী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। গৃহবধূর বাবার বাড়ি চট্টগ্রামের সন্দীপে। তার বাবা-মা এলে উনাদের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।