[ দেশজুড়ে ]
কচুরিপানার নিচে মিলল শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ
ফাইল ছবি
টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের একদিন পর শাকিল মিয়া নামে এক শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ১৫ বছর বয়সী শাকিল দেলদুয়ার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বুদ্দু সিকদারের ছেলে। সে বাথুলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল এবং পাশাপশি অটোরিকশাও চালাত।
বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা।
.png)
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি অটো চালাত শাকিল। রোববার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সে। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি শাকিল।
পরদিন সকালে একটি খালে কচুরিপানার নিচ তার মাথাবিহীন মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!