[ দেশজুড়ে ]
পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির বলেন, পদ্মা নদীর ক্যানাল ঘাটে বিবস্ত্র মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স ৩৫-৪০ বছর।
ওসি বলেন, নিহতের মুখ ফোলা ও রক্তাক্ত ছিল। একই সঙ্গে বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!