ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরজা ভেঙে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ১১ নভেম্বর ২০২২
দরজা ভেঙে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ 
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নাজমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর চ্যাংমারী গ্রামের বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাজমা বেগম ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে ও পাশ্ববর্তী কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজার গাছবাড়ি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন নাজমা বেগম। স্বামী আশরাফুল ইসলাম দীর্ঘদিন থেকে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। প্রায় তিনমাস ধরে  নাজমা তার বাবার বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম। 

তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানার একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!