[ পার্বত্য চট্টগ্রাম ]
কাপ্তাই হ্রদে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
মৃত লিটন চাকমা ও এলিনা চাকমা
রাঙামাটির লংগদু উপজেলায় বালুভর্তি বোট ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- লিটন চাকমা ও এলিনা চাকমা।
লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
.png)
লংগদুর ইউএনও জনি রায় বলেন, স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটকে ধাক্কা দিলে স্পিটবোটে থাকা দুইযাত্রী হ্রদে ডুবে যায়। এ সময় সাতজন যাত্রী আহত হন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। শনিবার রাতে বিলে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!