[ পার্বত্য চট্টগ্রাম ]
রাঙ্গামাটিতে চোলাই মদসহ নারী আটক
আটককৃত নারী
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চিৎমরম থেকে ১৩০ লিটার চোলাই মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় চিৎমরম ইউনিয়নের ফুইট্যাছড়ি নিজ বাসা থেকে অংক্রাসং মারমাকে আটক করা হয়।
আটককৃত অংক্রাসং মারমা ৩নং চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুইট্যাছড়ি এলাকার বাসিন্দা।
.png)
চন্দ্রঘোনা থানার ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ নারীর বাসা থেকে ১৩টি সাদা প্লাস্টিকের কন্টেইনারে ভর্তি ১৩০ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। শনিবার মাদক আইন মামলায় রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাটিরাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!