ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে এসে বাবার মরদেহ পেলেন ছেলে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ২৬ নভেম্বর ২০২২
ঘরে এসে বাবার মরদেহ পেলেন ছেলে
ফাইল ছবি

বগুড়ায় নিজ ঘরে মিলেছে জামাল উদ্দিন খাজা নামে একজনের মরদেহ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার পূর্ব বৃন্দাবনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল একই গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জামালের স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন না। শনিবার সকালে বাড়িতে ফিরে বাবাকে ডাকাডাকি করেন ছেলে রিমন। কিন্তু কোনো সাড়া পাননি। পরে ঘরে ঢুকে বাবার মরদেহ দেখেন তিনি। কম্বল দিয়ে পেঁচানো ছিল জামালের শরীর।

Advertisement

সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!