গাঁজার খামারে মিলল চার চীনা নাগরিকের মরদেহ
গাঁজার খামার থেকে চার চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তাকে আটক করা হয়।
এর আগে, ওকলাহোমা অঙ্গরাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ওকলাহোমা নগরী থেকে ৫৫ মাইল উত্তরে হেনেসি শহরের কাছে ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে চরটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো চীন নাগরিকদের।
.png)
ওকলাহোমা কর্তৃপক্ষ গাঁজা চাষের অনুমতি দেয়। তবে খামারটি লাইসেন্সপ্রাপ্ত কিনা তা স্পষ্ট নয়।
পুলিশ বলছে, উ চেন নামে ৪৫ বছর বয়সী সন্দেহভাজন ঐ ব্যক্তি গত রোববার স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে প্রবেশ করেন যেখানে বেশ কয়েকজন কর্মী ছিলেন।
ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, হত্যাকাণ্ডের আগে তিনি ‘উল্লেখযোগ্য সময় ঐ ভবনের ভেতরে ছিলেন। ১০ একর বিস্তৃত এলাকাজুড়ে শুধু তিনজন পুরুষ ও একজন নারী ছিলেন। আহত আরো একজনকে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, একটি উল্লেখযোগ্য ‘ভাষার’ বাধার কারণে নিহতদের পরিবারকে এখনো বিষয়টি জানানো হয়নি।
একটি স্বয়ংক্রিয় গাড়ির রেজিস্ট্রেশন প্লেট রিডার ও তার গাড়ি ট্র্যাক করার পর সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ামি বিচ থেকে আটক করা হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে তার জাতীয়তা জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, আগেই ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় ছিল সন্দেহভাজন ঐ ব্যক্তির।