[ দেশজুড়ে ]
বাড়ি ফিরে খাটের নিচে পেলেন সন্তানের মরদেহ
ফাইল ছবি
যশোরের ঝিকরগাছায় নিজ বাড়ির খাটের নিচ থেকে রাহুল হোসেন নামে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল হোসেন ঝিকরগাছা গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামের শাহাজাহানের ছেলে।
নিহত রাহুল হোসেনের বাবা জানান, তিনি ও তার স্ত্রী সকালে ডাক্তার দেখাতে যান। দুপুরে বাড়ি ফিরে আসেন। পরে সন্ধ্যায় রাহুলকে কোথাও খুঁজে না পেয়ে খাটের নিচে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
.png)
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, মরদেহ উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!