[ দেশজুড়ে ]
নোয়াখালীতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে আরফিনা আক্তার নদী নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরফিনা উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।
নদীর বাবা দিদারুল আলম বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়ে পেটের ব্যথায় ভুগছিল। পেটের ব্যথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.png)
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, শনিবার সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!