ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ৯ নভেম্বর ২০২২
বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নেত্রকোণার বারহাট্টায় বিল থেকে আব্দুস সত্তার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামের মইরাতলা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সত্তার একই গ্রামের মোগল খানের ছেলে।

নিহতের আত্মীয় তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে মইরাতলা বিলে মাছের খইন দেখতে যান বোনজামাই সাত্তার। রাত ২টা বাজলেও না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। রাতভর খুঁজলেও তার কোনো সন্ধান মেলেনি। সকালে পুলিশের উপস্থিতিতে বিলে নামলে তার মরদেহ পাওয়া যায়। সাত্তারের পা কাদামাটিতে আটকানো ছিল।

Advertisement

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, বিলে মাছের খইন থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!