ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গহীন পাহাড়ে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৩ ডিসেম্বর ২০২২
গহীন পাহাড়ে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
গহীন পাহাড়ে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকা থেকে মংচু অং চাকমা নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ের পুঠিখোলা মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মংচু অং চাকমার বাড়ি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জায়েদ হাসান। 

Advertisement

স্থানীয়দের বরাতে তিনি জানান, পুঠিখোলা মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে, মংচু জুমচাষের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। তবে তার সঙ্গে কারো বিরোধ ছিল না।

তিনি আরো জানান, মরদেহ টেকনাফ থানা পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!