ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৮ ডিসেম্বর ২০২২
যাত্রাবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় সজল সেলিম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ঢাকা জেলার দোহার কলাকোপা বান্দুরা এলাকায়। তিনি মৃত ওসমান গনির ছেলে।

Advertisement

সজলের বড় ভাই মো. মনির হোসেন জানান, সজল দুই ছেলে ও স্ত্রী সহ রায়েরবাগ মদিনাবাগে থাকতেন। মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন তিনি। সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পরে ফোনের মাধ্যমে তার দুর্ঘটনার খবর জানতে পারেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ঐ মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!