ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২৮ ডিসেম্বর ২০২২
খিলগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও এলাকার উত্তর গোড়ানে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে মনি বেগম (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ পোওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী রংমিস্ত্রি হায়দার ব্যাপারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, ঐ নারী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তর গোড়ানে শিকদার বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে দুই সন্তান বাসার বাইরে ছিল। তখন পারিবারিক কলহের জেরে ঝগড়ার এক পর্যায় স্বামী হায়দার তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Advertisement

তিনি জানান, ঘটনার পরপরই তার স্বামীকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!