[ রাজধানী ]
রাজধানীতে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকচালক নিহত
ছবি প্রতীকী
রাজধানীর আদাবর সুইচ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদ (৩৫) নামে অপর ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার আদাবর থানার এসআই দীপঙ্কর হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার আদাবর সুইচ গেট বেড়িবাঁধ এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তিনি নিজেও পেশায় ট্রাকচালক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাক আটকসহ ঐ চালককে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়।
.png)
জানা গেছে, নিহত মাসুদ পরিবারের সঙ্গে মিরপুর এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!