ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০২, ৩ জানুয়ারি ২০২৩
রাজধানীতে শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর বনানীতে একটি বাড়িতে চামিরা ওয়ানিগাসিং (৪৮) নামে শ্রীলঙ্কান এক নাগরিকের মৃত্যু হয়েছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, চামিরা বনানী আবাসিক এলাকার বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯৩ নম্বর বাসায় থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে (মেইনেট) ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

পুলিশ জানায়, দুপুরে শ্রীলঙ্কান ঐ নাগরিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওসি নূরে আজম মিয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মারা গেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!