ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছুটির দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ৬ জানুয়ারি ২০২৩
ছুটির দিনে মেট্রোরেলে উপচেপড়া ভিড়
ফাইল ফটো

উদ্বোধনের পর থেকেই মেট্রোরেলে ভ্রমণের জন্য মানুষের ভিড় লেগেই আছে। তবে সাপ্তাহিক ছুটির দিনের সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।  

শুক্রবার সকাল সরেজমিনে আগারগাঁও স্টেশনে দেখা গেছে, স্টেশনে ঢোকার উভয় প্রবেশপথেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীদের আগারগাঁও থেকে পাসপোর্ট অফিসের দিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।   

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অনান্য দিনেও ভিড় থাকে। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনে বেশি চাপ লক্ষ্য করা যায়।

Advertisement

এদিকে মেট্রোরেলের টিকেট কাটার মেশিনে কি ধরনের সমস্যা হয় জানতে চাইলে স্টেশন সংশ্লিষ্ট একজন জানান, মেশিনে যাত্রীরা ছেঁড়া টাকা, অনেক পুরাতন টাকা দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়। তখন সেই মেশিন ঠিক করতে ১৫-২০ মিনিট লেগে যায়। তবে পুরাতন ও ছেঁড়া টাকা না দিলে কোনো সমস্যা হয় না।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!