[ রাজধানী ]
২৩ কেজি গাঁজাসহ আশুলিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতর
ছবি: সংগৃহীত
ঢাকার জেলার আশুলিয়া থেকে ২৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারর করেছে র্যাব। তারা হলেন- মো. রিংকু ইসলাম (২৫) ও মো. নাজমুল প্রামানিক (২২)।
শুক্রবার সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোরে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল।
.png)
গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান এএসপি মাজহারুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!