শনিবার রাত পৌনে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার এসআই নগেন্দ্র কুমার দাস বলেন, বিকেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে চারতলার বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, ঐ স্কুলছাত্রী সিটি কর্পোরেশন এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।