ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়া বাড়িতে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১০ নভেম্বর ২০২২
ভাড়া বাড়িতে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমি বেগম নামে ৩৭ বছর বয়সী এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের মোমেনীয়া মাদরাসার পেছনের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেন কালুর স্ত্রী।

Advertisement

স্থানীয়রা জানায়, চার বছর আগে কালুর সঙ্গে সুমির বিয়ে হয়। স্বামী বিদেশ যাওয়ার পর তিন বছর ধরে মোমেনীয়া মাদরাসার পেছনে একটি বাড়িতে ভাড়া থাকতেন সুমি। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও পাশের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার কক্ষের দরজা আটকানো দেখে ডাকাডাকি করেন ভাড়াটিয়ারা। এ সময় দরজা না খুললে পুলিশে খবর দেন তারা। পরে টিন খুলে ঘরে ঢুকে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান জামান তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!