[ দেশজুড়ে ]
হবিগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গ
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রাম থেকে মাহমুদা বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৫০ বছর বয়সী মাহমুদা বেগম ধুলিয়াখাল গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে মাহমুদার কক্ষের কাছে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই গলায় কাপড় পেঁচানো মাহমুদাকে ঝুলতে দেখেন তারা। পরে তাকে নামিয়ে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, মাহমুদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!