ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কর কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ৯ জানুয়ারি ২০২৩
রাজধানীতে কর কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকা থেকে কামরুন নাহার (৪৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে রমনা থানা-পুলিশ ঐ নারীর মরদেহটি উদ্ধার করে।

ঐ নারীকে বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কামরুন নাহারের স্বামী ঢাকা কর অঞ্চল-৩ এর কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি খবর পেয়ে বাসায় গিয়ে কামরুন নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখি। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

এদিকে কী কারণে কামরুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- এমন প্রশ্নের কোনো উত্তর দেননি স্বামী আবুল কালাম আজাদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!