ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইজতেমা শেষে মেট্রোরেল স্টেশনে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ১৫ জানুয়ারি ২০২৩
ইজতেমা শেষে মেট্রোরেল স্টেশনে মুসল্লিদের উপচে পড়া ভিড়
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগে বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফিরতে মেট্রোরেল স্টেশনে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

অনেকে বাস বন্ধ থাকায় অনেকে হেঁটে রওনা হয়েছেন তুরাগ তীর থেকে। মেট্রোরেলের যাত্রীরা উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত হেঁটে এসে চড়ছেন রেলে। এ সময় প্লাটফর্মসহ মেট্রোর ভেতরে ইজতেমা ফেরত মুসল্লিদের ভিড় দেখা যায়।

টিকিটের জন্য অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি চোখে পড়ে। যাদের গন্তব্য আগারগাঁও। আগত যাত্রীরা কেউ টিকিট পেয়ে ইতোমধ্যে চলে গেছেন, কেউবা অপেক্ষা করছেন। অন্যদিকে আগারগাঁও অংশে নেমে মুসল্লিরা বাসে এবং অন্যান্য মাধ্যমে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আজ। কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ হয়ে উঠেছে ইজতেমা ময়দান। সকাল ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দেশে মুসলমানদের এই বড় জমায়েত। এর আগে সকাল ১০টায় মোনাজাত শুরু হয়। মোনাজাত স্থায়ী হয় ২০ মিনিট।

Advertisement

ইজতেমা ফেরত মুসল্লিরা জানান, যদিও মেট্রোরেলে চড়ে নিজ গন্তব্য পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তারপরও আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে এই পথটি বেছে নিয়েছেন মুসল্লিরা। তাই যানজটের ভোগান্তি এড়াতে তারা মেট্রোরেলে উঠছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!