ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ১৭ জানুয়ারি ২০২৩
রামপুরায় গৃহবধূর আত্মহত্যা
ছবি: প্রতীকী

রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকায় মৌরানি সরকার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রামপুরা থানার এসআই সোনিয়া পারভীন বলেন, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝগড়া করে সোমবার সে আত্মহত্যা করে। পরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা রামপুরা থানার চৌধুরী পাড়ার খিলগাঁও ১৪৩/বি বাসায় ভাড়া থাকে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!