[ রাজধানী ]
বাণিজ্যমেলায় ২ রেস্তোরাঁকে জরিমানা
ছবি: সংগৃহীত
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং অতিরিক্ত দাম নেয়ার কারণে বাণিজ্যমেলায় দুটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার অধিদফতরের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
অভিযানে পুরান ঢাকার হাজীর বিরিয়ানিকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা ও ফুড বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি অভিযোগ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
.png)
অভিযানের সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান, উপ-পরিচালক (প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাণিজ্যমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!