ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১, ২৪ জানুয়ারি ২০২৩
যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ১
ফাইল ফটো

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচামাল আড়তে দুই পক্ষের মারামারি হয়েছে। এতে ছুরিকাঘাতে ইমরান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারি হয়। সেখানে ডিউটিতে থাকা অবস্থায় বেশ কয়েক জন তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই ছুরিকাঘাতে আহত হন। তারা তিনজনই লাইনম্যানের কাজ করতেন।

Advertisement

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে (২৬) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!