ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাতের মরদেহ, শরীরে নেই আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ২৪ জানুয়ারি ২০২৩
হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাতের মরদেহ, শরীরে নেই আঘাতের চিহ্ন
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঐ ব্যক্তির পরনে ছিল একটি ট্রাউজার। তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!