বুধবার থেকে পল্লবী স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। এতদিন এ দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন। পল্লবী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। দিয়াবাড়ীর ভাড়াও একই।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, প্রথম দিনের শুরুতে পল্লবী স্টেশনে যাত্রী সংখ্যা কিছুটা কম। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়বে।
.png)
এর আগে, গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল চালু হয়। এর পরদিন ২৯ ডিসেম্বর যাত্রীদের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল।
প্রসঙ্গত, ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও রুটে স্টেশনের সংখ্যা ৯টি। আজ পল্লবীসহ সচল হচ্ছে তিনটি। উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন থামবে।