ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪, ২৮ জানুয়ারি ২০২৩
রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। 

নিহত শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মো. সেলিমের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন।

শুক্রবার রাতে দক্ষিণখানের কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!