শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। তিনি মধ্যরাতে বিদেশে পালাতে চেয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
এসময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
.png)
গ্রেফতার মো. রনি হোসেন (৩৫) জয়পুরহাট সদরের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। র্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- জয়পুরহাট জেলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনিকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরো জানান, গত বছরের ১৪ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রনি। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।