বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১২ নম্বর বে’র পাশের ডাস্টবিন থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। ময়লার ঝুড়িতে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো ও দণ্ড আকারে পাওয়া যায়। সেটি খুললে দেখা যায় ভেতরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি সোনার বার।
.png)
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কাস্টস কর্মকর্তারা।