[ দেশজুড়ে ]
ছয় সোনার বারসহ নারী-পুরুষ আটক
নারী-পুরুষকে আটক করে পুলিশ
মেহেরপুরে ছয়টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে মেহেরপুর শহরের শিবমন্দিরের পাশে জোছনা বেকারির সামনে থেকে সোনাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর এলাকার আব্দুল মান্নানের ছেলে ২৪ বছর বয়সী মাসুদ রানা ও ঢাকার মগবাজার এলাকার শেখ আশরাফুল কবীরের স্ত্রী ৪০ বছরের কানিজ ফাতেমা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে বাসে করে মেহেরপুর শহর হয়ে কাথুলি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন মাসুদ ও কানিজ। শহরের জোছনা বেকারির সামনে এলে তাদের গতিবিধি সন্দেহ হয় টহলে থাকা পুলিশের। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে কালো স্কচটেপ মোড়ানো ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!