ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ২০ সোনার বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২২
বেনাপোলে ২০ সোনার বারসহ যুবক আটক
সোনার বারসহ আটককৃত যুবক- ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ২০ পিস সোনার বারসহ রিয়াদ হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম।

শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা পুটখালি সড়ক থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটককৃত রিয়াদ বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুণ্ডা পুটখালি সড়কে অভিযান চালিয়ে রিয়াদ হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!